শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৮ মে ২০২০
আপডেট: ১৪:৫৭, ২৮ মে ২০২০
আপডেট: ১৪:৫৭, ২৮ মে ২০২০
শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক মুক্তিযোদ্ধা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার করোনা উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাত হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। এই মুক্তিযোদ্ধার করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ ছিল। তাই মৃত্যুর পর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।
মারা যাওয়া ব্যক্তির নাম বিকাশ দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। উপজেলার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা তিনি। রাতেই শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাটে পুলিশ তার শেষকৃত্য সম্পন্ন হয়।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, তারা মৃতদেহ গাড়িতে করে শ্মশানে নিয়ে যান। সেখানে সবুজবাগ আবাসিক এলাকার চার হিন্দু তরুণ পিপিই পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী সৎকার করেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























