ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ৩১ মে ২০২০
আপডেট: ২২:১৮, ৩১ মে ২০২০

ইতিহাসের রেকর্ড ফলাফলেও করোনাকালে স্কুলে নেই বাঁধ-ভাঙ্গা উল্লাস

আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

মৌলভীবাজাররের ইতিহাসে এসএসসিতে রেকর্ড ১০৬৫ টি জিপিএ-৫ এসেছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বাঁধ-ভাঙ্গা উল্লাসে ফেটে পড়ার কথা।

কিন্তু সব পাল্টে দিয়েছে করোনাকাল। বিদ্যালয়গুলো ফাঁকা, জনশূন্য। ভালো ফলাফল আসার পরও শহরের বিদ্যালয়গুলোতে নেই চিরচেনা উচ্ছ্বাস। 

রোববার (৩১ মে) দুপুরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে এমন চিত্রই দেখেছেন আই ‍নিউজের স্টাফ চিত্রগ্রাহক রনজিত জনি।

এসএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজার জেলায় পাস করেছে ৮০ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে ৮২ দশমিক ৭৫ শতাংশ ছেলে ও ৭৯ দশমিক ৬১ শতাংশ মেয়ে।

মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছেন ১০৬৫ জন। এর মধ্যে ৫২৭ জন ছেলে এবং ৫৩৮ জন মেয়ে। জেলায় এই প্রথম এসএসসিতে জিপিএ-৫ এক হাজার ছাড়াল।

মৌলভীবাজার সদরের মধ্যে থাকা বিদ্যালয়গুলোর ফল বিশ্লেষণ করলে দেখা যায়, শহরের মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৯ দশমিক ১৬ শতাংশ। বিদ্যালয়টিতে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন শিক্ষার্থী।

এদিকে আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৩ দশমিক ৩৩ শতাংশ। সেখানে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন শিক্ষার্থী।

শহরের আরেক বিদ্যালয় দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে পাশের হার ৯৬ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।

সারাদেশে এসএসসি পরীক্ষায় পাস করেছেন ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী।

গত বছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। নয়টি সাধারণ বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৭১ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবারও পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার যেখানে ৮১ দশমিক ৬৩ শতাংশ, সেখানে ছাত্রীদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাস করেছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়