ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

প্রকাশিত: ২২:৪৫, ৩১ মে ২০২০
আপডেট: ২৩:১৫, ৩১ মে ২০২০

মৌলভীবাজারে আরও ৩০ জন করোনায় আক্রান্ত

মৌলভীবাজারে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ একদিনে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৩১ মে) ঢাকার ল্যাবে পরীক্ষায় এই ৩০ জনের করোনা শনাক্ত হয়। সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আইনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে এদিন মোট করোনা পজেটিভ এসেছে ৩৫ টি। এর মধ্যে ৫ জন আগে থেকেই করোনায় আক্রান্ত । তাদের আবারও করোনা পজেটিভ এসেছে। নতুন রোগী ৩০ জন।

নতুন শনাক্ত হওয়া  ৩০ জনের মধ্যে , রাজনগরে ১ জন, কুলাউড়াউ ৩ জন, কমলগঞ্জে ৬ জন, শ্রীমঙ্গলে ১৮ জন ও বড়লেখায় ২ জন । এরমধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সরকারি কর্মচারী রয়েছেন ।

এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১২৮ জন।সুস্থ হয়েছেন ১৬ জন।  মারা গেছেন ৩ জন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়