মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫২, ৩১ মে ২০২০
আপডেট: ০০:৫৮, ১ জুন ২০২০
আপডেট: ০০:৫৮, ১ জুন ২০২০
মৌলভীবাজারে পুলিশ-সেবাগ্রহিতার সুরক্ষায় জীবাণুনাশক টানেল স্থাপন
মৌলভীবাজারে করোনাভাইরাস প্রতিরোধ এবং সুরক্ষায় পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন এবং জেলার ৭ টি থানায় জীবানুনাশক টানেল বসানো হয়েছে। জেলায় সরকারি অফিসগুলোর মধ্যে এই প্রথম পুলিশ বিভাগের অফিসে জীবানুনাশক টানেল বসানো হয়েছে।
রোববার (৩১) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে টানেল উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান বলেন- এখন পর্যন্ত জেলায় ৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত অন্য একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি ভালো আছেন। এ করোনা পরিস্থিতিতে পুলিশ সুপারের নেতৃত্বে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা, ত্রাণ বিতরণ, জনগণকে মানসিকভাবে সাহস যোগানোসহ নানা কার্যক্রম করছে জেলা পুলিশের সদস্যরা।
পুলিশ সুপার ফারুক আহমদ বলেন- করোনা পরিস্থিতি মোকাবেলা করে ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে জেলা পুলিশের সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে জীবাণুনাশক ট্যানেল বসানো হয়েছে। জেলায় সরকারি অফিসগুলোর মধ্যে পুলিশ বিভাগে এই প্রথম প্রবেশ গেইটে জীবাণুনাশক টানেল বসানো হলো।
পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন ও জেলার সকল থানায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক টানেল বসানোর ফলে পুলিশ সদস্য ও আগত দর্শণার্থীরা সুবিধাভোগ করবেন এবং নিরাপদ থাকবেন।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























