ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৪, ১ জুন ২০২০

মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট ও কোকা-কোলার পানি বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিট ও কোকা-কোলা’র পক্ষ থেকে কভিড-১৯ প্রতিরোধে ফ্রন্টলাইনে কাজ করা প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার-নার্স ও স্বস্থ্যকর্মীদের ২০০ কেস পানি বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতাল, মৌলভীবাজার সদর মডেল থানা, জেলা প্রশাসক কার্যালয়, রেড ক্রিসেন্ট অফিস এবং সেনাবাহিনীর ক্যাম্পে ইউনিট সেক্রেটারি আজমল হোসেনের দিকনির্দেশনায় এ সব পানি বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত চিলেন কোভিড-১৯ অপারেশন টিমের সমন্বয়ক ও যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, ইউনিট লেভেল অফিসার মো. মহসিন, কোকা-কোলা সেলস ম্যানেজার আবদুল্লাহ মিয়া, কোভিড-১৯ অপারেশন টিমের সদস্য জহির প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়