শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ১ জুন ২০২০
শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউনের শর্তাবলী কার্যকর এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে সোমবার (১ জুন) পৃথক ভাবে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০টি মামলায় ৫৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় লকডাউনের শর্ত অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, ক্রেতা ও বিক্রেতা পর্যায়ে মাস্ক না পরা ও গণপরিবহনে যাত্রী পরিবহনে অনিয়মসহ ইত্যাদি অপরাধে এসব অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এবং সচেতন করতে এ অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদণ্ড করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৯ মামলায় ৩৬ হাজার টাকা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ৮ মামলায় ১৩ হাজার টাকা এবং মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা ৩ মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























