মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১ জুন ২০২০
মৌলভীবাজারের যান চলাচলে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি
মৌলভীবাজারে শুরু হয়েছে যান চলাচল। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে স্বাস্থবিধি না মেনেই যান চলাচল বেড়েছে।
তবে মানুষের মধ্যে ভীতি কাজ করায় প্রয়োজন ছাড়া তেমন বের হচ্ছেন না। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক চললেও মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। স্বাভাবিক সময়ে যেভাবে একটি সিএনজিতে অতিরিক্ত যাত্রী হিসেবে ৫ জন নেওয়া হত, এখনো সেভাবেই নেওয়া হচ্ছে। শহরে বেড়েছে রিক্সার চলাচলও।
সড়কে স্থা্নীয় বাস চলাচল শুরু হলেও তারা স্বাস্থ্য বিধি মানছেনা। শহরের বেরিরপার এলাকায় গিয়ে দেখাযায় লোকাল মিনি বাসগুলোতে যাত্রীর সংখ্যা আগের থেকে কম। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। সিটের পাশাপাশি দাঁড়িয়েও যাত্রী নিচ্ছে বাসগুলো। স্বাভাবিক সময়ে মৌলভীবাজারের মানুষ সিএনজি অটোরিকশায় চড়তে অভ্যস্ত, এখনো তাই আছে।
কোন কোন রুটে ভাড়া বেড়েছে আবার অনেক জায়গায় স্বাভাবিক আছে। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা কোথাও। শ্রীমঙ্গল রুটের যাত্রী সায়মন আহমদ বলেন- যাত্রীর ভিড় আছে সেই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে আন্তনগর বাসগুলো স্বাস্থ্য বিধি মেনে চলছে।
শ্যমলী বাস কাউন্টারের পরিচালক সোহেল আহমদ জানান, যাত্রী খুব কম। সকাল থেকে দুইটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। একেকটি বাসে ১৮ জন করে যাত্রী ছিলেন। তবে ভাড়া বেড়েছে। আগে ৩৮০ টাকা ভাড়া থাকলেও বর্তমান পপরিস্থিতিতে ৬ শ টাকা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মৌলভীবাজারের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আইনিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ভাড়া নিতে হবে। আগের থেকে চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং নিয়ম মানতে সবাইকে বাধ্য করা হচ্ছে। নিয়ম না মানলে আমরা কঠোর হব।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























