প্রকাশিত: ২২:২১, ১ জুন ২০২০
আপডেট: ২২:২৭, ১ জুন ২০২০
আপডেট: ২২:২৭, ১ জুন ২০২০
মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর ফল উপহার
মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য কামনা করে প্রত্যেককে এক ঝুড়ি করে ফল পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান।
জীবিত ২৩৪ জন মুক্তিযোদ্ধার জন্য প্রতিটি ঝুড়িতে ছিল ৪টি আনারস, ৫০ টি লিচু, ২ কেজি আম, ৩ হালি কলা এবং ২ হালি লেবু।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান এক ফেসবুক পোস্টে বলেন- ‘জাতির শ্রেষ্ঠ সন্তান হলেন বীরমুক্তিযোদ্ধারা। সামান্য এই প্রচেষ্টা শুধু তাদেরকে এতটুকুই মনে করিয়ে দেয়ার জন্য যে আমরা উনাদের ভূলিনি। জানি এমন কিছুই নেই যা করলে তাদের ঋণ সামান্য শোধ হবে ।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে তাদের সেবা করার সুযোগ পেয়েছি। অধিকিন্তু মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার নির্বাচিত কমিটি না থাকায় পদাধিকার বলে তার প্রশাসকের দায়িত্ব পালন করতে হচ্ছে। ব্যক্তিগতভাবে সব মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের খোঁজ নেওয়া সম্ভব না হলেও তাদের নেতৃবৃন্দের মাধ্যমে সবসময়ই খোঁজ নিয়ে থাকি। তারপর ও করোনা ভাইরাসের এই সংকটের সময় মনে হয়েছে আরও একটু বেশি খোঁজ নেয়া দরকার ছিল। জীবিত বীরমুক্তিযোদ্ধারা সবাই বয়স্ক হওয়ার কারনে করোনার ফলে তাদের নিয়ে উদ্বেগটা স্বাভাবিকভাবেই বেশি।
খোঁজ নিয়ে জানতে পারলাম বড়লেখা উপজেলায় ৪৩১ জন ভাতাভোগী মুক্তিযোদ্ধার মধ্যে মাত্র ২৩৪ জন জীবিত আছেন। জীবিত এই মুক্তিযোদ্ধাদের বিশেষ কেয়ার নেয়া দরকার মনে করলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজ নেয়ার জন্য একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। মোবাইলের মাধ্যমে তাদের স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজ নেয়া হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী কমিশনার( ভুমি) এর নেতৃত্বে একটি টিম তাদের অন্যান্য বিষয়ে খোঁজ নেওয়ার দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন ।
বিশেষ কৃতজ্ঞতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্যারের প্রতি যিনি এই বিষয়ে সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন।’
উল্লেখ্য- মুক্তিযোদ্ধাদের ফল বিতরণে সোমবার (১ জুন) ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

স্থানীয়ভাবে ফল বিতরণ করেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান এবং বড়লেখা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ প্রমুখ।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























