ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

প্রকাশিত: ০০:১৩, ৪ জুন ২০২০

শ্রীমঙ্গলে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে ১৩ বছরের কিশোর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত বছরের এক শিশু কে ধর্ষণ করেছে তেরো বছরের এক কিশোর ৷

আজ সকাল নয়টার দিকে শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ অভিযুক্ত কিশোরের নাম মামুন মিয়া(১৩),অভিযুক্ত ও ভিকটিম শিশুটি একই এলাকায় বসবাস করেন ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত কিশোর ওই শিশুটিকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশ্বর্বতী একটি মুরগীর খামারের পাশের লেবুবাগানের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষন করে ৷ সেখানে ওই শিশুটির এক প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলে অভিযুক্ত কিশোর কে আটক করে পুলিশে সোপর্দ করে ৷

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন,অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভিকটিম শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন ৷ তারপর আমরা অভিযুক্ত কিশোর কে বিজ্ঞ আদালতে প্রেরণ করি,সেখানে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়ে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে ৷

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়