শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩০, ৪ জুন ২০২০
নৃ-গোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের মধ্যে ফলজ গাছের চারা ও বীজ বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ক্ষুদ্র-নৃগোষ্ঠীর খাসিয়া সম্প্রদায়ের মাঝে বিভিন্ন জাতের দেশীয় ফলজ গাছের চারা ও নানা জাতের সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বুধবার (৩ জুন) বেলা ১টায় লাউয়াছড়া বন বিশ্রামাগার এলাকায় এসব ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, করোনা দুর্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খাসিযা পরিবারগুলো দুর্ভোগের শিকার। ফলজ গাছের চারা রোপন করে ও নানা জাতের সবজি আবাদ করে নিজেরাই ফল ও সবজি উৎপাদন করতে পারবে। আর এ করোনা প্রতিরোধে ফল ও সবজির অনেক ভূমিকা রয়েছে।
ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারি কমিশনার সুমন চন্দ্র দাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পতমী,মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সালেহ এলাহী কুটি, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন ও সাংবাদিক আব্দুল আজিজ।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























