মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ৪ জুন ২০২০
আপডেট: ১৮:১৯, ৪ জুন ২০২০
আপডেট: ১৮:১৯, ৪ জুন ২০২০
নাজিরাবাদের সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান আহমদ আর নেই
মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলেমান আহমদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ৩টার দিকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। গত ১ জুন তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে অসুস্থা নিয়ে ভর্তি হন। পরে তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে রেখে গেছেন।
সুলেমান আহমদ ১৯৮৯ সনে নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে থেকে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সুলেমান আহমদের ভাগ্না শামীম আহমদ বিষয়টি নিশ্চত করে বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও রক্ত শূনতায় ভুগছিলেন।
গত বুধবার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। আজ (বৃহস্পতিবার) বেলা ৩ টার দিকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।’
কেএইচ/ এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























