মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ৪ জুন ২০২০
আপডেট: ২০:১৭, ৪ জুন ২০২০
আপডেট: ২০:১৭, ৪ জুন ২০২০
জমি ক্রয় শেষে শুক্রবার শুরু হচ্ছে মৌলভীবাজার টাউন ঈদগাহের কাজ
আগামীকাল শুক্রবার থেকে (৫ জুন) শুরু হচ্ছে মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) টাউন ঈদগাহ সম্প্রসারণের কাজ। আসছে ঈদুল আজহার আগেই কাজ শেষ হবে বলে আশাবাদী পৌর মেয়র ফজলুর রহমান।
এরইমধ্যে মেয়র ফজলুর রহমান উপস্থিত থেকে ঈদগাহ মাঠের জন্য ক্রয়কৃত জমির ওপর দোকান-পাট অপসারণ করেছেন। শুক্রবার ঈদগাহ মাঠের ফ্লোর ঢালাই শুরু হবে, শুরু হয়েছে সে প্রস্তুতি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্লোর ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে, রড বাঁধা হচ্ছে।
গত সোমবার (১ জুন) মৌলভীবাজার পৌরসভা হলরুমে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ভূমি ক্রয় ও রেজিস্ট্রেশন সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতি ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সভায় ঈদগাহের জন্য শহরের প্রাণকেন্দ্রে ৬ জন অংশিদারের কাছ থেকে ৬ দশমিক ৩৫ শতক ভূমি ১ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার টাকায় ক্রয় করা হয়। পরে ভূমি বিক্রেতাগণ স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রের কাছ থেকে চেক গ্রহণ করেন। পরবর্তীতে মৌলভীবাজার সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন কাজ সম্পাদন করা হয়।
ভূমির স্বত্বাধিকারীগনের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী হনুফা বিবির পক্ষে তার চাচাতো ভাই মো. সুমন মিয়া, নজরুল ইসলাম মনা, কামরুজ্জামান, খসরু আহমদ, বদরুল ইসলাম ও সৈয়দ আব্দুল বাছিত। করোনা পরিস্থিতির কারণে শুধু হনুফা বিবি প্রবাসে থাকায় তার অংশ রেজিস্ট্রেশন হয়নি।
অপরদিকে শহরের পশ্চিম ধরকাপন এলাকার মরহুম সৈয়দ তাহির আলী তোতা মিয়ার পরিবার ১৬ শতক ভূমি বিনামূল্যে ঈদগাহকে দান করেন।
পৌর মেয়র ফজলুল রহমান বলেন- ‘প্রবাস এবং দেশের হৃদয়বান বিত্তশালীদের সহযোগিতায় আমরা ঈদগাহের সম্প্রসারিত ভূমি ক্রয় করতে পেরেছি।’ যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন- তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র।
তিনি বলেন- ‘শুক্রবার থেকে ঈদগাহের ফ্লোর ডালাই কাজ শুরু হবে। বিত্তশালীদের এতে আর্থিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আর যারা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন, তারা দ্রুত সেটা দেবেন বলে আশা করছি।’
এ ব্যাপারে মেয়র ফজলুর রহমানের সাথে কিংবা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করে অনুদান দিতে পারবেন। এছাড়া ঈদগাহের ব্যাংক একাউন্টেও সরাসরি আর্থিক সহায়তা জমা দিতে পারবেন। ব্যাংক একাউন্ট নাম- টাউন ঈদগাহ, একাউন্ট নং -১১১০০০১১৫০৮, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা।
এইচকে/ আই এন
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























