ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ৪ জুন ২০২০

শ্রীমঙ্গলে বাস কাউন্টারে এক যাত্রীর মৃত্যু

আজ ৪ জুন বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস কাউন্টারে বসা অবস্থায় হঠাৎ করে এক যাত্রীর মৃত্যু ঘটে।

মৃত ব্যক্তির নাম রঘুনাথ দেবনাথ। তার বাড়ি ব্রাহ্মনবাড়িয়ার উচলাপাড়ায়। স্থানীয়রা জানান, লোকটি রুপার ব্যবসা করতেন।

তিনি বিকাল ৩ টা হতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য কাউন্টারে অপেক্ষা করছিলেন। অনেকক্ষন অপেক্ষা করতে করতে হঠাৎ মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে গিয়ে মারা যান তিনি।

খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ লাশটি উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার বাড়িতে খবর পৌঁছানো হয়েছে। তার পরিবারের লোকজনের কাছে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।     

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়