ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ৫ জুন ২০২০
আপডেট: ১৬:০৮, ৫ জুন ২০২০

শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম নিলামে প্রায় অর্ধকোটি টাকার চা বিক্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে বুধবার অনুষ্ঠিত হয়েছে মৌসুমের তৃতীয় আন্তর্জাতিক নিলাম । শ্রীমঙ্গলে এবারের মৌসুমে এই প্রথম বার নিলাম অনুষ্ঠিত হলো।

সেই নিলামে ১৮ হাজার ৭০০ কেজি চা বিক্রি হয়েছে যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। করোনার কারণে এবার কিছুটা দেরিতে শ্রীমঙ্গলে চা নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও দুটি ব্রোকার হাউজ অংশ নেয়। 

সর্বশেষ নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল ২৩০ টাকা । আর প্রতি কেজি চায়ের সর্বনিম্ন দাম ছিল ২০০ টাকা।

টিপিটিএবির সদস্য সচিব জহর তরফদার বলেন, এরই মধ্যে চট্টগ্রামে মৌসুমের দুটি চায়ের নিলাম সম্পন্ন হয়েছে। এ বছর চট্টগ্রামে ৪২টি ও শ্রীমঙ্গলে ২০টি নিলাম অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গলে আগে প্রতি মাসে একটি নিলাম অনুষ্ঠিত হত। এ বছর থেকে প্রতি মাসে দুটি নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে। মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের বুধবার শ্রীমঙ্গলে চায়ের নিলাম হওয়ার কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়