ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ৫ জুন ২০২০

সানরাইজের প্রেসিডেন্ট আব্দুল্লাহ-সেক্রেটারি তানভীর নির্বাচিত

রোটারেক্ট ক্লাব অব সানরাইজের রোটা বর্ষের ২০২০-২০২১ এর নব কমিটিতে প্রেসিডেন্ট রোটারেক্ট আব্দুল্লাহ আল হোসাইন ও সেক্রেটারি রোটারেক্ট সারুয়ার ইসলাম তানভীর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ক্লাবের ফেসবুক পেজে নতুন বছরের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ঘোষণা করা হয়।

২ মে ২০১৯ রোটারেক্ট ক্লাব অব সানরাইজের যাত্রা শুরু করে চার্টার প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন আহমেদ সাদি।

নব প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল হোসাইন বলেন, ‘রোটারেক্ট ক্লাব অব সানরাইজের সকল সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ, যে আমাকে কাজ করা সুয়োগ করে দিয়েছেন। ক্লাবের সদস্যরা যে আশা প্রত্যাশা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে, আমি তা পূরণ করবো ইশাআল্লাহ।

সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি যাতে সুন্দর রোটা বর্ষের উপহার দিতে পারি।’

এইচকে/ আই এন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়