ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ৫ জুন ২০২০

মৌলভীবাজারে আরও ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত

মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮ জনকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার (৫ জুন) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তউহীদ আহমদ আইনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ জন, কুলাউড়ায় ৩ জন, জুড়ি এবং বড়লেখায় ২ জন করে রয়েছেন। এই নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৫২ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৫১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়