ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪২, ৫ জুন ২০২০

বড়লেখায় স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নতুন করে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। শুক্রবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

করোনায় আক্রান্ত স্বামীর বয়স ২৫ বছর আর স্ত্রীর ২০ বছর। তাদের বাড়ি উপজেলার বারইগ্রাম এলাকায়। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। আক্রান্তরা নিজেদের বাড়িতে আইসোলোশনে চিকিৎসা নিচ্ছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপবিশ্বাস শুক্রবার রাত সাড়ে নয়টায় বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে করোনার উপসর্গ জ্বর-কাশি ছিল। গত ৩১ মে তাদের নমুনা সংগ্রহে করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছিল।  আজ রাতে তাদের রিপোর্ট এসেছে। দুজনই করোনা পজিটিভ। তারা বাড়িতে অবস্থান করেছেন। প্রশাসন তাদের বাড়ি লকডাউনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনিউজ/ এএল/ এসডিপি

 

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়