ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০০:২১, ৬ জুন ২০২০

শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস

প্রকৃতির জন্য সময়, এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস ২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও ফলজ বৃক্ষ রোপন ও বিতরণ করা হয়েছে।

শুক্রবার(৫জুন) সকালে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়ি গারো লাইন এলাকায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষের চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, ফুলছড়ি চা বাগানের ব্যবস্থাপক শামীম আহমেদ, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ।

এসময় ফুলছড়ি চা বাগানের ভিতরে থাকা একটি লেকে ১০ হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়ছে এবং ২০টি বটবৃক্ষ রোপন করা হয়েছে। পরে ২ হাজার ফলজ স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়