ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ৬ জুন ২০২০
আপডেট: ১৫:১৬, ৬ জুন ২০২০

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এই  কর্মসূচি অনুষ্ঠিত হয়।  এতে কালীঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৯টি চা বাগানের ১৫শ ৩ জন চা বাগান শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ ১৫ হাজার  নগদ অর্থ চেক বিতরন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এছাড়াও  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কালিঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অন্যান্যরা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উপজেলার সকল চা বাগান শ্রমিকদের মধ্য থেকে ৭ হাজার ৪ শত ৮৫ জনকে ৩ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আইনিউজ/টি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়