বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ৬ জুন ২০২০
আপডেট: ১৫:৩৬, ৬ জুন ২০২০
আপডেট: ১৫:৩৬, ৬ জুন ২০২০
বড়লেখায় বজ্রপাতে দুজনের প্রাণহানি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বজ্রপাতে এক কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৃথক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামে ইসহাক আলীর ছেলে আব্দুল মতিন (৫৫) এবং উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত রমিজ আলীর ছেলে রুবেল আহমদ (২৫)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল মতিন বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনের লাশ জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রুবেল আহমদ কাজিরবন্দ এলাকার একটি খালে ঠেলাজাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে আশপাশের লোকজন রুবেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে শনিবার বেলা আড়াইটায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আইনিউজ/ এজে/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























