মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১০ জুন ২০২০
আপডেট: ১৫:৩৪, ১০ জুন ২০২০
আপডেট: ১৫:৩৪, ১০ জুন ২০২০
মৌলভীবাজার রেডজোনে, এখনও লকডাউনের নির্দেশনা আসেনি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী মৌলভীবাজার জেলা রেড জোনে। তবে স্থানীয়ভাবে এখনও লকডাউনের সিদ্ধান্ত আসেনি।
এদিকে বৃহস্পতিবার (১১ জুন) থেকে মৌলভীবাজার জেলা লকডাউন হচ্ছে- এরকম খবর অনেকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। যদিও এই মুহুর্তে মৌলভীবাজার লকডাউনের কোনো সত্যতা পাওয়া যায়নি।
গত ৬ জুন শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এলাকা ভিত্তিক করোনা ভাইরাসের সংক্রামণ রোধে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হয়েছে।
আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হয়েছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।
সে তালিকায় মৌলভীবাজারসহ সিলেট বিভাগের ৪ টি জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। সে অনুযায়ী মৌলভীবাজার, সিলেট সদর, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাকে শতভাগ লকডাউন দেখানো হয়েছে।
তবে আজ বুধবার (১০ জুন) পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে লকডাউনের কোন নির্দেশনা আসেনি।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন- মৌলভীবাজার রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু লকডাউন বাস্তবায়নের কোন নির্দেশনা এখনও আসে নি। নির্দেশনা আসলে লকডাউন বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবুল হায়দার তরিক/এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























