ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ১০ জুন ২০২০
আপডেট: ০১:১৩, ১১ জুন ২০২০

শ্রীমঙ্গলে প্রশাসনের অভিযানে পঁচিশ হাজার টাকা জরিমানা আদায়

বুধবার (১০জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লকডাউনের শর্তাবলী কার্যকর এবং স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে পৃথক ২টি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেই অভিযানে স্বাস্থ্যবিধির নির্দেশনা অমান্য করার দায়ে ৩৫ টি মামলায় মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

লকডাউনের শর্ত অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, ক্রেতা-বিক্রেতা পর্যায়ে এবং মাস্ক না পরা  ইত্যাদি অপরাধে এসব জরিমানা করা হয়। সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদণ্ড করা হয়। 

এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ২৪টি  মামলায় আঠারো হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ১১টি মামলায়  সাত হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের দুটি পৃথক দল। অভিযানকালে  স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ব্যবসা পরিচালনা করতে, বিকাল ৪টার মধ্যে আবশ্যিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে এবং পাবলিক প্লেসে আবশ্যিকভাবে জনগণকে মাস্ক পরিধান করতে হ্যান্ডমাইকে আহবান জানানো হয়।

আইনিউজ/এসডিপি/ এসএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়