বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ১১ জুন ২০২০
হারানো অতীত ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশের যে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে তা পুষিয়ে নিতে সরকার কৃষির ওপর জোর দিয়েছে। কৃষকদের সার, বীজ, টাকাসহ নানা ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বাড়ির আঙিনার কোনো জায়গা যেন পতিত না থাকে। একসময় দেশের অর্থনীতি নির্ভর করতো কৃষির ওপর। সরকার হারানো সে অতীত ফিরিয়ে আনতে নানামুখি উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার(১১ জুন) মৌলভীবাজারের বড়লেখায় ৩২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, চারা ও উপকরণ সহায়তা বাবত চেক বিতরণ সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও কৃষিবিদ দেবল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, লিটন শরীফ প্রমুখ।
আইনিউজ/এজে/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























