মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৪ জুন ২০২০
কৃষক নিখিল হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ
কোটালীপাড়া থানার এস আই শামীম কর্তৃক কৃষক নিখিলের মেরুদন্ড ভেঙে হত্যার বিচারের দাবিতে “আমরাই নিখিল’ ব্যানারে মৌলভীবাজার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার দুপুরে শহরের চৌমোহনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদের আহবায়ক মঈনুর রহমান মগনু, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী, বাসদ (মার্কসবাদী) সংগঠক অনিক চন্দ এবং ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নিখিলের মেরুদন্ড ভেঙে হত্যা করার ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও প্রথমে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। বিষয়টি ধামাচাপা দিতে না পেরে ৭ জুন এসআই শামীম এবং সোর্সের বিরুদ্ধে হত্যার মামলা দায়েরের পর এস আই শামীমকে গ্রেফতার করা হয়।
তারা আরো বলেন, যশোরের ছাত্র ইমরানের দুইটি কিডনি পুলিশের পিটুনিতে নষ্ট হয়ে গিয়েছে। আমরা সাধারণ নাগরিকরা দেশব্যাপী পুলিশের এই নির্যাতন এর বিরুদ্ধে সুতীব্র ঘৃণা জানাই।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























