ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৭, ১৬ জুন ২০২০

জাতীয় তিন নেতার মৃত্যুতে মৌলভীবাজার ‍পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এবং সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সোমবার (১৫ জুন) পৌরসভা জমে মসজিদে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি  আকবর আলী, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, ফয়সল আহমদ, আসাদ হোসেন মক্কুসহ পৌরসভার কমকর্তা কর্মচারীরা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়