ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ১৬ জুন ২০২০
আপডেট: ১৪:১১, ১৬ জুন ২০২০

মৌলভীবাজারে আরও ২৪ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৪  জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার  (১৬ জুন) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তউহীদ আহমদ আইনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ২৪ জন আক্রান্তের বিষয়টি জানানো হয়েছে। তারা সকলেই নতুন শনাক্ত।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগর ৩,  কুলাউড়ায় ১৩ জন, বড়লেখায় ২ জন এবং কমলগঞ্জে ১ জন  রয়েছেন। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছেন।

এই নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২১৫ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়