মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১৬ জুন ২০২০
আপডেট: ১৮:৪৪, ১৬ জুন ২০২০
আপডেট: ১৮:৪৪, ১৬ জুন ২০২০
জীবনের ঝুঁকি নিয়ে কবর-দাহ দেন তারা, পাশে মেয়র ও বিলাস পরিবার
স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশন। করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে ছুটে যান মৌলভীবাজার জেলা কেন্দ্রিক এই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। মুসলমান হলে কবর আর সনাতন ধর্মের হলে রীতি অনুযায়ী দাহ করে থাকেন।
জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই স্বেচ্ছাসেবকদের সম্বর্ধনা দিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলগণ।
এ সময় স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ- পিপিই এবং জীবাণুক্তকরণ স্পে মেশিন উপহার দিয়েছেন শহরের বিলাস পরিবারের স্বত্ত্বাধিকারী সুমন আহমদ।
তাকরীম ফাউন্ডেশনের উপদেষ্টা আয়াছ আহমদ জানান- জেলায় প্রায় ৬০ থেকে ৬৫ জন স্বেচ্ছাসেবক আছেন। জেলা সদরে আছেন ৪০ থেকে ৪৫ জন। করোনা আক্রান্ত বা সন্দেহজনক কেউ মারা গেলে এলাকা ভেদে সেচ্ছাসেবকরা ধর্মীয় রীতি অনুযায়ী জানাযা-দাফন ও কবরস্থ করে থাকেন। সনাতন ধর্মের হলে দাহ করে থাকেন।
বিলাসের সুমন আহমদ বলেন- করোনায় মারা গেলে ভয়ে অনেকেই কাছে আসেন না। দুনিয়ার এই অন্তিম আনুষ্ঠানিকতা নিয়েও সংকট তৈরি হয়। এই অবস্থায় তাকরীম ফাউন্ডেশনের স্বেচ্ছাসবকেরা জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছেন। মানবিকতার জন্য এটা অনেক বড় সিদ্ধান্ত ও ত্যাগ। তারা যাতে সুরক্ষিত থেকে কাজ করতে পারেন, সেজন্য পিপিই, হেলমেট এবং জীবাণুমক্তকরণ স্প্রে দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি।
মেয়র ফজলুর রহমান কাউন্সিলরদের সাথে নিয়ে স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ফয়সল আহমদ, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, আয়াছ আহমদ, আনিসুজ্জামান বায়েছ, বিলাস ডিপার্টমেন্ট এর স্বত্বাধিকারী সুমন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী জুবু এবং তাকরীম ফাউন্ডেশন টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ) ও মৌলভীবাজার সদর উপজেলার সদস্যরা।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























