জুড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৭ জুন ২০২০
জুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জনে
মৌলভীবাজারের জুড়িতে বুধবার (১৭ জুন) নতুন করে চারজনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে। জানা গেছে, এদের মধ্যে তিনজনই একই পরিবারের।
গত ৫ জুন উপজেলার ভোগতেরা গ্রামের ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর করোনা পজিটিভ আসে। পরে তার পরিবারের নমুনা সংগ্রহে সিলেট পাঠানো হলে আজ ১৭ জুন ১১ দিন পর রিপোর্ট আসে তাদের পরিবারের আরও ৩ জনের করোনা পজিটিভ।
দেরিতে রিপোর্ট আসায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীসহ তাদের পরিবার। এ নিয়ে একই পরিবারের ৪ জন আক্রান্ত। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। অপর আক্রান্ত ব্যক্তি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা গ্রামের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, আজ বুধবার তাদের রিপোর্ট পজিটিভ আসায় তাদের বাড়ি লকডাউন করে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।
এই নিয়ে জুড়ি উপজেলায় মোট আক্রান্ত দাঁড়াল ১৮ জনে। তাদের মধ্যে ১ জন মারা গেছেন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৭ জন। বাকিরা সবাই ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়িতে আছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























