বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ১৭ জুন ২০২০
আপডেট: ২০:২০, ১৭ জুন ২০২০
আপডেট: ২০:২০, ১৭ জুন ২০২০
বড়লেখায় দুই বোনের করোনা শনাক্ত
মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে দুই বোনের করোনা শনাক্ত হয়েছে। তাদের একজনের বয়স ২৫ এবং অন্যজনের বয়স ২৭ বছর।
তারা পৌরসভার বারইগ্রাম এলাকার বাসিন্দা । এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে গত ৭ জুন সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ জ্বর-কাশি নিয়ে মারা যাওয়া কাপড় ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের (৬০) করোনা নেগেটিভ এসেছে।ওই ব্যবসায়ীর বাড়ি বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকায়।
এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস মঙ্গলবার (১৭ জুন) বিকেলে বলেন, একই পরিবারের দুজনের করোনা পজিটিভ এসেছে। করোনার উপসর্গ থাকায় গত ৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের করোনা নেগেটিভ এসেছে।
আইনিউজ/এসডিপি/এজে
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























