ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ১৭ জুন ২০২০

খাসিয়া পুঞ্জিতে জেলা প্রশাসকের ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ৬০টি পরিবারের মাঝে দেশীয় বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। একই সাথে তিনি নানা জাতের সবজি বীজ বিতরণ করেন। সাথে সাথে খাসিয়া পুঞ্জিতে কর্মরত ১০টি শ্রমিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে জেলা প্রশাসক নাজিয়া শিরিন মাগুরছড়া খাসিয়া পুঞ্জির টানা তিন মাস স্বেচ্ছায় লকডাউনে থাকা খাসিয়া পরিবার সদস্যদের খোঁজ খবর নিতে এসে ফলজ গাছের চারা, সবজি বীজ ও চাল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার  ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালযের নির্বাহী হাকিম  সুমন চন্দ্র দাশ, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী (গ্রাম প্রধান)  জিডিশন প্রধান সুছিয়াং, সাংবাদিক সালেহ এলাহী কুটি ও বিকুল চক্রবর্তী।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, করোনা সংক্রমণকালে নিজ ঘরে থাকাটাই সবচেয়ে বেশী নিরাপদ। সে হিসেবে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খাসিয়া পরিবারগুলো টানা তিন মাস স্বেচ্ছায় লকডাউনে ছিল। আর এখনও পর্যন্ত এ পুঞ্জির কোন পরিবার সদস্য অসুস্থ্য হয়নি। তাদের খোজ খবর নিতে এসে তাদের মাঝে ফলজ গাছের চারার, সবজি বীজ ও পুঞ্জিতে অবস্থান নিয়ে ১০টি দরিদ্র শ্রমিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়