বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ১৯ জুন ২০২০
আপডেট: ২১:১২, ১৯ জুন ২০২০
আপডেট: ২১:১২, ১৯ জুন ২০২০
বড়লেখায় বাড়িতে থেকেই ব্যাংক কর্মকর্তার করোনা জয়
‘করোনায় আক্রান্ত হলেও আমি মোটেও আতঙ্কিত হয়নি। বরং মনোবল ধরে রেখেছি। হোম আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলেছি। প্রতিদিনই গরম পানি দিয়ে পাঁচবার গড়গড়া করতাম, ভাপ নিতাম।
পাশাপাশি পানও করতাম। রং চাও খেয়েছি। তেমন কোনো ওষুধ খাইনি। এছাড়া প্রচুর ভিটামিন-সি সমৃদ্ধ ফলমূল খেয়েছি। এগুলো খেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছি। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছি। এখন মনে হচ্ছে বন্দিজীবন থেকে মুক্তি পেয়েছি।’
এভাবেই মুঠোফোনে কথাগুলো বলছিলেন করোনাজয়ী ব্যাংক কর্মকর্তা সাদেক হোসেন (৩০)। তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে। তিনি পূবালীব্যাংকের বড়লেখা শাখায় কর্মরত।
তিনি ২৮ দিন বাড়িতেই চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় পরপর দুইবার তাঁর করোনা নেগেটিভ এসেছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা স্বাস্থ্যবিভাগ তাঁকে ছাড়পত্র দিয়েছে।
জানা গেছে, ব্যাংকে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অজান্তেইকরোনায় আক্রান্ত হন সাদেক হোসেন (৩০)। এরপর তিনি স্বেচ্ছায় গত২০ মে নিজের নমুনা পরীক্ষা করান। যদিও তাঁর করোনার কোনো লক্ষণ ছিলনা। গত ২৩ মে নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে।
সাদেক যখন জানতে পারলেন তাঁর করোনা পজিটিভ এসেছে। তখন তিনি ভেঙেপড়েন নি। এরপর তিনি বাড়িতেই স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন গরমপানি দিয়ে গড়গড়া করেছেন, ভাপ নিয়েছেন, পাশাপাশি পানও করেছেন। রং চা খেয়েছেন। এছাড়া প্রচুর ভিটামিন-সি সমৃদ্ধ ফলমূল খেয়েছেন। এতেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন।এরপর নমুনা পরীক্ষায় পরপর দুবার তাঁর করোনা নেগেটিভ এসেছে।
করোনাজয়ী সাদেক আহমদ শুক্রবার (১৯ জুন) দুপুরে বলেন, আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগ থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হয়েছে। এছাড়া অনেকেই খোঁজখবর নিয়েছেন। সাহস জুগিয়েছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বলেন, করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তা সুস্থ হয়ে ওঠেছেন। তিনি বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষায় দুবার তাঁর করোনা নেগেটিভ এসেছে। তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বড়লেখা উপজেলায় এখনও পর্যন্ত ২৩জন করোনাভাইরাসেআক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৭জন সুস্থ হয়ে ওঠেছেন।
আইনিউজ/এজে/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























