ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৬, ২০ জুন ২০২০

শ্রীমঙ্গলে ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন,কে বা কারা শিশুটির লাশ ড্রেনে ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি।

 

এ প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. আব্দুছ ছালেক আইনিউজকে জানান,এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে সময়ের আগে গর্ভপাত করা হয়েছে। ধারণা করছি ৬/৭ মাসের হয়েছে তাই পূর্নতা আসেনি ।

ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে তদন্ত চলছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়