ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ২১ জুন ২০২০
আপডেট: ১১:৩১, ৫ জুলাই ২০২০

রাজনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো বোন।

 এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের একটি ক্যানেলে গোছল করতে নামে কদমহাটা এলাকার দেলওয়ার হেসেনের মেয়ে শামিমা আক্তার (৯) ও সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার সানু মিয়ার মেয়ে সানজিদা আক্তার (৮)। পরিবারের সদস্যরা কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখোঁজি করে ক্যানেলের পানিতে ভাসতে দেখেন দুই শিশুকে।

পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সানজিদা আক্তার গত ২দিন আগে নানীর সাথে খালার বাড়ি কদমহাটায় বেড়াতে আসে।

 আইনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল হাসিম।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়