মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ২১ জুন ২০২০
মৌলভীবাজারে নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। গতকাল শনিবার (২০) ৩৫ জনের করোনা শনাক্ত হয়। প্রথমে ৩৪ জন, পরে আরো ১ জনের করোনা করোনা পজিটিভ নিশ্চিত করা হয়। এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪ জনে।
রোববার (২১ জুন) রাতে এই তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদ।
নতুন আক্রান্তদের মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ১০ জন। এরমধ্যে সিলেটের জকিগঞ্জের ১ ব্যক্তি রয়েছেন। এছাড়া রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৪ জন, বড়লেখায় ২ জন এবং কমলগঞ্জে ১ জন। ঢাকার পিসিআর ল্যাবে পাঠানো করোনাভাইরাসের নমুনা থেকে এ রিপোর্টগুলো পাওয়া গেছে।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৮৪ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১১৮ জন।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























