ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ২২ জুন ২০২০

জুড়ীতে ব্যাংক কর্মকর্তাসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের জুড়ীতে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (২২ জুন) সকালে তাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে। এ নিয়ে এ উপজেলায় মোট ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে একজন সোনালী ব্যাংক জুড়ী শাখার ক্যাশিয়ার এবং অপর দুইজন ভূয়াই এলাকার পুরুষ (৩৫) ও তার স্ত্রী (৩০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, আজ সোমবার (২২ জুন) সকালে তাদের রিপোর্ট পজিটিভ আসায় তাদের বাড়ি লকডাউন করে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

এ নিয়ে এ উপজেলায় মোট ২৭ জন করোনায় আক্রান্ত হলেন তাদের মধ্যে একজন মারা গেছেন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ১৬ জন। বাকিরা সবাই ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়িতে আছেন।

এইচকে/ আই  নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়