ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ২৩ জুন ২০২০
আপডেট: ১৫:১৬, ২৩ জুন ২০২০

মৌলভীবাজারে দুই দিনে নতুন করে করোনা আক্রান্ত ৬৮ জন

মৌলভীবাজারে আজ (২৩ জুন) এবং গতকাল মিলে দুই দিনে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ জন। আক্রান্তদের বেশীরভাগ মৌলভীবাজার সদর উপজেলার। 

গতকাল জেলায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪৫ জন এবং আজ ২৩ জন। আজকের ২৩ জনের মধ্যে রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১১ জন ।

এর আগে গতকাল জেলায় আক্রান্ত হন ৪৫ জন। তাদের মধ্যে সদরে ১৬ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, জুড়িতে ৩ জন, কমলগঞ্জে ৭জন, শ্রীমঙ্গলে  ৫ জন এবং বড়লেখায় ৮ জন রয়েছেন।

এই তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানান, এই নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে মোট  ৩৫২ জনে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন এবং মারা গেছেন ৪ জন। 

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়