শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২৩ জুন ২০২০
আপডেট: ২০:১০, ২৩ জুন ২০২০
আপডেট: ২০:১০, ২৩ জুন ২০২০
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রীমঙ্গলে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাদের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জুন সারাদেশে ভিন্নভাবে উদযাপন করা হয়েছে।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ নিল এক ব্যতিক্রমী উদ্যোগ। উদ্যোগটি হল পথশিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ।
মঙ্গলবার (২৩শে জুন) দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল পথশিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মুত্তালিব আকিফ, কলেজ ছাত্রলীগ নেতা সাগর আহমেদ রনি, ফয়ছল আহমেদ জয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস জানান, আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী । যদিও অন্যান্য বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সবাই আতঙ্কিত। তাই এবারে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
তারপরও আমরা শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ চেয়েছি আর কিছু না পারলেও সমাজের ছিন্নমূলে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করে একটু তাদের সাথে আজকের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার। তাই আমাদের এই কার্যক্রম হাতে নিয়েছি।
উল্লেখ্য, ১৯৪৯ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
আইনিউজ/টি/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























