বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ০১:১০, ২৪ জুন ২০২০
বড়লেখায় একই পরিবারের ৩ জনসহ নতুন করে ৫ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারের বড়লেখায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির পরিবারের ৩ জনসহ নতুন করে ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে তাদের করোনা প্রতিবেদন পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩ জন নারী এবং ২ জন পুরুষ। তাদের মধ্যে ৩ নারী একই পরিবারের।
তাদের বাড়ি উপজেলার মুছেগুল এলাকায়। তাদের বয়স যথাক্রমে ১৮, ৪০ ও ৭০। আক্রান্ত অন্য ২ জন পুরুষ। তারাও একই পরিবারের। তাদের বাড়ি উপজেলার মুড়িরগুল এলাকায়। তাদের বয়স যথাক্রমে ৩২ ও ৩৭।
এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত অন্যরাও বাড়িতে আইসোলেশনে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠছেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ রাতে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৩ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে একই পরিবারের ৩ জনই নারী। তাদের বাড়ির একজন পুরুষ আগে থেকে করোনায় আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে- তারা ওই ব্যক্তির মাধ্যমে করোনা সংক্রমিত হয়েছেন। ওই ব্যক্তির করোনা রিপোর্ট পুনরায় পজিটিভ এসেছে। আর আক্রান্ত অন্য দুজন পুরুষ। তারাও একই পরিবারের।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























