শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৪ জুন ২০২০
শ্রীমঙ্গলে করোনাকে জয় করল দশ বছরের মুন্নী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্তান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫১ জন। এদের মধ্যে মারা গিয়েছেন ২ জন। তবে সেখানে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন।
এই সুস্থ হওয়া ৩৪ জনের মধ্যে আছে শ্রীমঙ্গলের সব থেকে ছোট করোনা আক্রান্ত মুন্নী। তার বয়স দশ বছর। এরই মধ্যে সে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছে।
বুধবার(২৪জুন) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এবং আবাসিক মেডিকেল অফিসার জনাব মুহাম্মদ আবু নাহিদ মুন্নীর হাতে ছাড়পত্র তুলে দেন।
মুন্নী ছাড়াও আজ আরো ২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। ফলে শ্রীমঙ্গলে মোট ৩৪ জন রোগী পুরোপুরি সুস্থ হলেন। এদিকে গত রাতে সেখানে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন যার বয়স ৬০বছর। তিনি কালাপুরের মাজডিহি এলাকার বাসিন্দা।
আইনিউজ/ এসএম/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























