ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ২৪ জুন ২০২০
আপডেট: ০৩:৩৫, ২৫ জুন ২০২০

বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১০ জনকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(২৪ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেইসময় মুখে মাস্ক না থাকায় তিনি ১০ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া আইন অমান্য করায় ১০ জনকে জরিমানা করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

জানা গেছে, বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চললেও জনসাধারণের মধ্যে সচেতনতা কমতে থাকে।

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের তোয়াক্কা না করেই বিভিন্ন শ্রেণীর মানুষজন সামাজিক দূরত্ব বজায় না রেখে, মুখে মাস্ক ব্যবহার না করে চলাফেরা ও বিকেল ৪ টার পরও দোকানপাঠ খোলা রেখেছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন।

আইনিউজ/ এজে/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়