ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৬, ২৫ জুন ২০২০

সাংবাদিক সালেহ এলাহি কুটির মাতৃবিয়োগ

মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটির মাতা সৈয়দা সালেহ উন্ নেছা আর নেই। বুধবার (২৪ জুন) রাত ১১ টা ৪৫ মিনিটে তিনি মৌলভীবাজার শহরের পূর্ব-হিলালপুরের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হেয়েছিলো ৭৮ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ২টায় বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তার নামাজে-জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়