ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২২, ২৫ জুন ২০২০

শ্রীমঙ্গলে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের উদ্যোগে খাসিয়া পুঞ্জি, চা বাগান, গারো পল্লী ও ত্রিপুরা পল্লীর প্রতিবন্ধীদের মধ্যে এ খাদ্য উপহার সামগ্রী পৌঁছে দেন।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, সময় এখন পরিবর্তনশীল তাই এই উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিবন্ধী হওয়া সত্যেও তাঁরা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে না। তাদের পরিবারের কেউ অন্যের কাজ করে আবার কেউ বাগান বা পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালান।

এ খাদ্যসামগ্রী পেয়েছেন, প্রতিবন্ধী পাঊলুস উড়াং, দৃষ্টি প্রতিবন্ধী নিশিকা চিরান, ভ্যালেন্তাইন সুঙঃ ফারু তংপের, শারীরিক বাঁক প্রতিবন্ধী রাখা ভানু, শারীরিক প্রতিবন্ধী সুকুমার চাম্বগং, বুদ্ধি প্রতিবন্ধী বানরুম খংলা প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়