বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ২৫ জুন ২০২০
আপডেট: ২২:২২, ২৫ জুন ২০২০
আপডেট: ২২:২২, ২৫ জুন ২০২০
বড়লেখায় ৩০টি ভারতীয় মহিষ আটক
মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকা থেকে মহিষগুলো আটক করা হয়। এসময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়। এদিন বিকেলে মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি’র জুড়ী কোম্পানী কমান্ডার গোপন সূত্রের ভিত্তিতে খবর পান বড়লেখা সীমান্তের মেইন পিলার ১৩৮২/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে একটি বড় ধরনের মহিষের চালান দেশের অভ্যন্তরে ঢুকেছে।
এ তথ্যের ভিত্তিতে জুড়ী কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেনের নেতৃত্বে জুড়ী বিওপি’র টহল দলসহ পাশ্বর্বতী বিওসিটিলা, লাতু এবং বোবারথল বিওপি’র যৌথ ২৪ জন বিজিবি সদস্য বৃহস্পতিবার সকালে মেইন পিলার পিলার ১৩৮২/৪-এস হতে ৭ কিলোমিটার মিটার অভ্যন্তরে বড়লেখা উপজেলার গঙ্গারজল নামক স্থানে অবস্থান নেন।
এসময় ভারতীয় মহিষের পাল নিয়ে চোরাচালানীরা অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে ৩০টি মহিষ আটক করেন।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মহিষ ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় বিজিবি ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে, যার সিজার মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। মহিষগুলো বৃহস্পতিবার বিকেলে জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
আইনিউজ/এজে/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























