ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ২৫ জুন ২০২০
আপডেট: ২২:২১, ২৫ জুন ২০২০

পরিবেশ রক্ষায় শ্রীমঙ্গলে বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী

পরিবেশ রক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে "গাছ লাগান পরিবেশ বাচান" এই শ্লোগানকে সামনে রেখে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী,অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উপদেষ্টা বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য্য, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার জাহান জুয়েল, সাধারণ সম্পাদক ছায়ফুর রহমান, সহ সম্পাদক মাহবুব রহমান, প্রচার সম্পাদক তোফায়েল পাপ্পু, কোষাধ্যক্ষ জয় আকাশ, সদস্য আজিজুর রহমান নাইমসহ অন্যান্য সদস্যরা। 

আইনিউজ/টি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়