ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২৬ জুন ২০২০

জুড়ীতে আরও ৫ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের জুড়ীতে শুক্রবার(২৬ জুন) নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।

তিনি জানান, করোনা শুরু হওয়ার পর থেকে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪৩৭ টি স্যাম্পল পাঠানো হয়েছে যার মধ্যে ৪২০ টি স্যাম্পলের রেজাল্ট এসেছে। পজিটিভ হয়েছেন মোট ৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন, হোম আইসোলেশনে আছেন ২১ জন, করোনা আইসোলেশন সেন্টার হরিরামপুর সরকারি স্কুলে আছেন ২ জন।

জানা গেছে, গত ২১ তারিখ পাঠানো ২৮ স্যাম্পলের মাঝে অবশিষ্ট ৯ টির রিপোর্ট আজ পাওয়া গেছে যেখানে ৫ জন পজিটিভ। এছাড়াও অপেক্ষমাণ রয়েছে ১৭ টি স্যাম্পল।

ডা. সমরজিৎ সিংহ জানান, মোট আক্রান্তদের মধ্যে ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন বাকি ৪ জন আইসোলেশনে আছেন। স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্য আক্রান্ত হয়েছেন ৯ জন। পুলিশ সদস্য আক্রান্ত হয়েছিলেন ৩ জন। তারা সকলেই সুস্থ আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়