ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৯, ২৭ জুন ২০২০
আপডেট: ০২:৩২, ২৭ জুন ২০২০

মৌলভীবাজারে করোনা আক্রান্ত ৪০০ ছাড়িয়েছে

শুক্রবার (২৬ জুন) নতুন করে আরো ২৮ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

নতুন করে পাওয়া করোনা পজিটিভ ২৮ জনের মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় শনাক্ত হয়েছে ১৮ জন।এছাড়া কুলাউড়ায় ২ জন,  রাজনগরে ১ জন এবং কমলগঞ্জে ২ জন রয়েছে। মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ মানুষের সংখ্যা ৪১৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫০ জন এবং মারা গেছেন ৪ জন।

সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ বলেন- কোনো মানুষই করোনা সন্দেহের আওতার বাইরে নয়, সবাই এখন উচ্চ ঝুঁকিতে আছেন। প্রত্যেককেই অতিমাত্রায় সচেতন হতে হবে। সচেতনতান ছাড়া বাঁচার উপায় নাই।

জেএ/আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়