ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ২৭ জুন ২০২০
আপডেট: ২০:৪৪, ২৭ জুন ২০২০

বড়লেখায় আবারও মহিষের চালান আটক

মৌলভীবাজারের বড়লেখায় আবারও সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৭টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে বিজিবি। শনিবার (২৭ জুন) দুপরে উপজেলার জফরপুর এলাকা থেকে মহিষগুলো আটক করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।  বিকেলে মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। এর আগে গত ২৫ জুন ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছিল বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে ভারতীয় মহিষের একটি চালান দেশের অভ্যন্তরে ঢুকছে, এমন খবর পেয়ে শনিবার সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল বিওপির টহল কমান্ডার সুবেদার নায়েক মো. সোলাইমান আলীর নেতৃত্বে বিজিবি উপজেলার জফরপুর এলাকায় অবস্থান নেয়।

দুপুরে চোরাকারবারিরা ৭টি ভারতীয় মহিষ নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এসময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে মহিষগুলো রেখে পালিয়ে যায়। পরে বিজিবি ৭টি ভারতীয় মহিষ আটক করে। 

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, আটককৃত মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। এগুলোর আনুমানিক সিজার মূল্য ৫ লাখ টাকা।

আইনিউজ/এসডিপি /টি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়