ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ২৭ জুন ২০২০
আপডেট: ২০:৪৭, ২৭ জুন ২০২০

শিক্ষা কার্যক্রম নিয়ে “করোনামুক্ত শ্রীমঙ্গল চাই” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাকালে গৃহশিক্ষকদের দ্বারা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে করণীয়, শিক্ষক, অভিভাবক ও সুধীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে “করোনামুক্ত শ্রীমঙ্গল চাই” এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এছাড়াও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক অবিনাশ আচার্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, লেখক-কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সায়েক আহমদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, এস কে দাশ সুমন, পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দিল আফরোজ বেগম, দিগ্বিজয় রায় আকাশ, সাংবাদিক রুপম আচার্য্য, সংগঠক তাপস দাশ ও প্রিতম দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে সভায় বক্তারা বলেন, বর্তমানে করোনার সময় গৃহশিক্ষকদের টিউশনি বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন। এসব গৃহশিক্ষকদের কাজে নিয়ে আসার জন্য অভিভাবকদের সাথে আলাপ করে কি ভাবে তাদেরকে আবার টিউশনিতে আনা যায় সে ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্যে আজকের এই সভা। এসময় গৃহশিক্ষকদের বলা হয় তারা যেনো অভিভাবকদের কাছ থেকে অর্ধেক বেতন নিয়ে শিক্ষা সেবা অব্যাহত রাখেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার, নজরুল ইসলাম বক্তব্যে বলেন, আমাদের কাছে অভিভাবকদের তালিকা দেন। আমি অভিভাবকের সাথে কথা বলবো যে আপনাদের বাচ্চাদের শিক্ষক যে পড়াতো সে এখন পড়াচ্ছে না কেনো। কিভাবে তাদেরকে আবার আগের জায়গায় আনা যায়।

গৃহশিক্ষকদের বলবো অভিভাবকদের কাছ থেকে টাকা যেনো একটু কম নেন। তিনি আরো বলেন, জুলাইয়ের ১ তারিখ থেকে অনলাইন স্কুল চালু হচ্ছে। এই অনলাইন স্কুল শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমে দেখানো হবে। ২৬টি মাধ্যমিক স্কুলকে এক করে একটা অনলাইন স্কুল খুলেছি এবং শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেম এর মাধ্যমে দেখানো হবে।

আইনিউজ/এসডিপি/এসএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়