ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ২৯ জুন ২০২০
আপডেট: ০১:০০, ২৯ জুন ২০২০

এম ফয়জুর রহমানের মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপির শোক

প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই এম ফয়জুর রহমান (ফাখর মিয়া) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

তিনি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের চাচা।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মরহুম এম ফয়জুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।  

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দান গ্রামের কৃতি সন্তান ফয়জুর রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোববার (২৮ জুন) ভোর ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর বনানীতে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

গত শনিবার তাঁর করোনা শনাক্ত হয়। এর আগেরদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মরহুম ফয়জুর রহমানের ভাতিজি মৌলভীবাজার গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা রহমান রিমা।

রিমা বলেন- ‘চাচা ছিলেন অসম্ভব মেধাবী ও ভালো মানুষ। প্রচুর লেখাপড়া করতেন। অনেকগুলো বই লিখেছেন।’

বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন, জানান- রিমা।

মৃত্যুকালে প্রয়াত ফয়জুর রহমান দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

তিনি এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও আইআইএফসি ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ছিলেন। পূর্বালী ব্যাংকের তিনি সাবেক পরিচালক ছিলেন।

তিনি ব্যাংকিং ইকোনমির ওপর গবেষণাধর্মী ১০ টির মতো বইও লিখেছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়