ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০২:১১, ২৯ জুন ২০২০
আপডেট: ০২:১২, ২৯ জুন ২০২০

সিলেট নর্থইস্ট হাসপাতালে মৌলভীবাজারের করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজারের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (২৮ জুন) রাত সাড়ে ১১ টার দিকে শামসুল হক (৭২) নামের ওই বৃদ্ধ মারা যান।

এ তথ্য নিশ্চিত করে নর্থইস্ট হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল হক বলেন, শামসুল হক রোববার রাত সাড়ে ৮টার দিকে আমাদের এখানে এসেছিলেন। তার অবস্থা শঙ্কটাপন্ন ছিলো। রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

জানা যায়, মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়ক এলাকার বাসিন্দা শামসুল হক করোনা শনাক্ত হওয়ার পর শনিবার (২৮ জুন) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে সিলেটে প্রেরণ করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়